করোনা মহামারির পর রমজানে ওমরাহ পালন করতে মক্কা ও মদিনায় পাড়ি জমিয়েছেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। ফলে পবিত্র কাবাঘর প্রাঙ্গণে তৈরি হয়েছে ওমরাহযাত্রী ও মুসল্লিদের উপচে পড়া ভিড়। তাই ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে পবিত্র রমজানে একবারের বেশি ওমরাহ করা যাবে না বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।
সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, রমজান মাসে একবারই ওমরাহ পালন করা যাবে। একবারের বেশি ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। সব মুসল্লি যেন সহজে ও স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালনের সুযোগ পান মূলত সে কারণেই এই নির্দেশনা দেওয়া হয়। ‘নুসুক’ অ্যাপের সাহায্যে ওমরাহ পালনের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে। নির্ধারিত তারিখে অ্যাপয়েন্টমেন্ট না পেলে অন্য তারিখে তা খুঁজতে বলা হয়।
এর আগে সর্ববৃহত্ পরিকল্পনা অনুসারে রমজানে পবিত্র দুই মসজিদে ৩০ লাখ মুসল্লির ব্যবস্থার কথা জানান পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। তিনি জানান, রমজানে ৩০ লাখ মুসল্লির সেবা দিতে কাজ করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সংশ্লিষ্ট সব বিভাগ। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে ১২ হাজারের বেশি লোক কাজ করছে। মসজিদুল হারামে আসা-যাওয়াকে আরো সহজ করতে বাস চলাচলের ১৭টি পথ চালু করা হয়। মুসল্লিদের জন্য বাংলাসহ বিভিন্ন ভাষায় দেড় লাখের বেশি কোরআন অনুবাদ কপি সরবরাহ, বাংলাসহ ১০ ভাষায় জুমার খুতবার তাত্ক্ষণিক অনুবাদের ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য জেনারেল প্রেসিডেন্সির তথ্যমতে, রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিয়েছেন ৯ লাখ ৭৬ হাজার ১৭ জন মুসল্লি। নামাজে অংশ নিতে মসজিদের ছাদসহ সুবিস্তৃত প্রাঙ্গণ ও আশপাশ ছিল মুসল্লিদের পদচারণে মুখরিত।

LCD writing tablet
Heel anti crack set
SCRU Cream Lips Scrub, 11.5g
Transparent hook with nut
Electric Hot Water Bag/Heat Pillow and Pain Remover - Hot Water Bag
Wall Holder
3 PCSset Gardening Mini Garden Tools
45L Bag Rain Dust Cover Protable Waterproof Anti-tear Dustproof Anti-UV Backpack Camping Hiking
Derma Roller Micro Needle for Hair, Beard Growth and Facial Skin Therapy
Car Washing Towel 3 pics
6pcs New Strong Hooks
Portable Windproof Clothesline Non-slip Washing Clothes Line Rope- 5M
Key Ring with Phone Number
3 Pcs Travel Shoe Bag Shoe Organizer Storage Bag 